দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর পলাশে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান অভিযুক্ত মিশাত শেখ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) রাতে পলাশ উপজেলার দড়িহাওলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত মিসাত শেখ ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলাপাড়া গ্রামের ইসমাইল শেখের ছেলে। পলাশ থানার এজাহার ও ভুক্তভোগীর স্বজনদের সাথে কথা বলে জানা যায়, ঘোড়াশালের দড়িহাওলা পাড়া গ্রামের প্রতিবেশী মিশাত শেখ দীর্ঘদিন ধরে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রস্তাবসহ কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। এ ঘটনা জানার পর স্কুল ছাত্রীর মা মেয়েকে উত্যক্ত না করতে ওই ছেলে ও তার পরিবারকে বার বার নিষেধ করে আসছিলেন। এরই মধ্যে বৃহস্পতিবার (১৪ মে) রাত ৭টার দিকে স্কুল ছাত্রী দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় মিশাত শেখ ও মারুফ (২৩)। পরে মিশাত শেখ তাদের পরিত্যক্ত বসত ঘরে নিয়ে ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এদিকে মেয়ে বাসায় ফিরে না আসায় রাত ৯টার দিকে তাকে খুঁজতে বের হন মা ও তার তার খালাতো ভাই। পরে ওই পরিত্যক্ত বাড়ির সামনে গিয়ে মারুফকে ঘরের বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখেন এবং ঘরের ভিতরে দরজা বন্ধ অবস্থায় দেখতে পান। এসময় মেয়ের কান্না শুনে বসত ঘরের ভিতর ঢুকতে চাইলে প্রথমে মারুফ তাদের বাধা দেয়। পরে তারা বাধা উপেক্ষা করে দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করেন। এ অবস্থা দেখে মারুফ ঘটনাস্থল থেকে চলে যায়। পরে ওই স্কুল ছাত্রী তাকে জোরপূর্বক ধর্ষণের কথা জানান। এতে তাদের চিৎকার ও চেঁচামেচির শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে তারা মিশাত শেখকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় শুক্রবার (১৫ মে) সকালে ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা বাদী হয়ে পলাশ থানায় মিশাত শেখ ও মারুফের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পলাশ থানার ওসি (তদন্ত) কুতুব উল আলম বলেন, এ ঘটনায় মিশাত শেখকে গ্রেপ্তারের পর নরসিংদী কোর্টে পাঠানো হয়েছে। মারুফকে গ্রেপ্তারে অভিযান চলছে। ভুক্তভোগী স্কুল ছাত্রীকে রোববার ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।
এমএস/